ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বাসায় ফেরার পর ভালো আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। তিনি যেসব সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, সেগুলোর সমাধান হয়েছে।

সোমবার (২৬ জনু) গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মূল সমস্যাগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা তো নেই। তার আর্থাইটিস ও হার্টের সমস্যা রয়েছে। চিকিৎসকরা বারবার বলছেন দেশের বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা দরকার, কিন্তু সেটা তো হচ্ছে না। এর ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

গত রোববার (২৫ জুন) গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এর আগে, পাঁচ দিন চিকিৎসা শেষে গত ১৭ জুন সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে গত ১৩ জুন হঠাৎ জ্বর ও পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।