বাসে টুঙ্গিপাড়া গেলেন মন্ত্রীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়া গেলেও একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বাসে করে টুঙ্গিপাড়া যান।
আজ বুধবার সকাল ৬টার সময় তারা সংসদ ভবন থেকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হন এবং সোয়া ১০টার দিকে তারা টুঙ্গীপাড়া পৌঁছান।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে হেলিকপ্টারযোগে টুঙ্গীপাড়ার উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিপরিষদের বাকি সদস্যরা বাসে করে ঢাকা থেকে টুঙ্গীপাড়ায় যান। তারা সংসদ ভবন থেকে সকাল ৬টার দিকে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হয়েছেন। সোয়া ১০টার দিকে তারা টুঙ্গীপাড়া পৌঁছান।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে ওই বাসে করেই মন্ত্রীরা ঢাকায় ফিরবেন বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার।
এদিকে, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গীপাড়ায় আগমন উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবারও নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা বাসে করে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তারা চারটি বাসযোগে সাভারে যান। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে তাদের অতিরিক্ত আসন পেতে বসতে দেখা যায়।
-জেডসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











