বাসের চাকায় পা পিষ্ট, অবশেষে মৃত্যুর কাছে হারলেন রুমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর শান্তিনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে কানিজ ফাতেমা রুমা নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, বাস থেকে নামার সময় চালক গতি বাড়ালে পড়ে যান ওই নারী। চালক তার পায়ের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেয়।
ঢাকা মেডিকেল পুলিশ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে শান্তিনগর মোড়ে ওই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে কানিজ ফাতেমা রুমা নামে ৩০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।
রুমা চাকরি করতেন শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে। তার স্বামী শফিকুল ইসলাম পেশায় শিক্ষক। মিরপুর ৭ নম্বর সেকশনে তাদের বাসা। সেখান থেকে বাসে করে অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন রুমা।
তাকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের বরাতে পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শান্তিনগর মোড়ে আল মক্কা পরিবহনের ওই বাস থেকে কানিজ নামার সময় চালক আচমকা গতি বাড়িয়ে দেন।
“তাতে তিনি রাস্তায় পড়ে যান। তার ডান পায়ের ওপর দিয়ে বাসটি চলে যায়। চাকায় পিষ্ঠ হয়ে তার হাঁটুর উপরের অংশ থেঁতলে যায়, হাড় ভেঙে যায়।”
স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলেও চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রুমার মৃত্যু বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া। পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, পুলিশ আল মক্কা পরিবহনের বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
-জেডসি
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











