বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ পিএম, ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর বায়েজিদে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক মো. রাজিবকে (২৬) আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিয়াতুল কাউছার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী।
আটক রাজীব নোয়াখালী জেলার কবিরহাট থানার নুরুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি ফেরদৌস জাহান। তিনি জানান, সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মোড়ে রাস্তা পার হতে গিয়ে হাটহাজারী টু নিউমার্কেটগামী ৮ নম্বর একটি সিটি বাস ওই নারীকে চাপা দেয়। গাড়িটি অক্সিজেন মোড় থেকে দ্রুত গতিতে উল্টো দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসসহ চালক মো. রাজীবকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল








