ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১০:৩২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

বাসের ধাক্কায় প্রাণ গেল শিশু রিফাতের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অটোরিকশায় মায়ের কোলে চড়ে চিকিৎসকের কাছে যাচ্ছিল অসুস্থ রিফাত (৮)। সঙ্গে ছিলেন বাবাও। হঠাৎ বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় রিফাত।

শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় বাসের ধাক্কায় প্রাণ যায় শিশুটির। এসময় আহত হন তার বাবা-মা ও অটোরিকশাচালক।

নিহত রিফাত সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

জানা গেছে, অসুস্থ রিফাতকে ডাক্তার দেখাতে অটোরিকশায় করে শহরে যাচ্ছিলেন সাইদুর ও তার স্ত্রী। পথে কুরুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস ধাক্কা দিলে তাদের অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মায়ের কোলে থাকা রিফাত। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও শিশুটির বাবা-মা আহত হন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।