বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজির তিন যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৮ জুন ২০২৫ বুধবার
বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজির তিন যাত্রী নিহত
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের ইটনা থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তার তিন বছর বয়সী ছেলে শায়ান এবং একই উপজেলার কৃষ্টপুর থানা এলাকার আবুল কালামের ছেলে তৌহিদুল মিয়া (২৫)।
তাছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী।
তারা হলেন, নিহত তৌহিদুলের বাবা আবুল কালাম (৫৫), মা তাছলিমা বেগম (৪৫) ও বোন সুবর্ণা আক্তার (২৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেলে সেটি কাপাসিয়া সদরের জামিরারচর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ গামী দ্রুতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তৌহিদুল এবং শিশু শায়ান প্রাণ হারান। গুরুতর আহত হন শায়ানের মা রত্মা আক্তার।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় রত্না আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, দুজনকে হাসপাতালে মৃত আনা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











