ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ০:৫১:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

বিএনপি অবৈধ দল, তাদের জন্মই অবৈধভাবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি একটি অবৈধ দল, অবৈধভাবেই তাদের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার একটি মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের আগে সবসময় পরিস্থিতি ঘোলাটে করতে চায়। তারা চেষ্টা করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়।

দীপু মনি বলেন, বিদ্রোহী প্রার্থী ও যাদের ক্ষমা করা হয়েছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে কি না, তা মনোনয়ন বোর্ড ঠিক করবে।