বিএনপি এ সরকারের পতন ঘটাবে: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি এ সরকারের পতন ঘটাবে। আগামীতে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।’
আজ শনিবার সকালে রাজশাহীর একটি হোটেলে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে এক কক্ষ বিশিষ্ট সংসদ না হয়ে, দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে। তবে বিএনপিকে ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করতে হবে। এটিই বিএনপির জন্য বড় কষ্টের বলে।’
বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন, ‘বিএনপি আগের মতোই শক্তিশালী দল। এ সরকার তার পেটোয়া বাহিনীর মাধ্যমে দেশে এত গুম, খুন, অত্যাচার ও মামলার পরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছেন।’
এদিকে সভার শুরুতেই ‘জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করা হয়।
উপস্থাপিত প্রবন্ধে বিএনপির আগামী রাজনৈতিক আন্দোলন, নির্বাচনী রূপ রেখা ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রস্তাবনা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সমন্বয়কারী ছিলেন অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। সভা সঞ্চালনা করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে




