বিএনপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, জাপা’র অফিস ভাঙচুর
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ভেড়ামারায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ফরিদা ইয়াসমিনের সমর্থকরা ভেড়ামারা শহরে ঝাড়ু মিছিল বের করেন। এ সময় জাতীয় যুব সংহতির পৌরশাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের অফিস ভাঙচুর করেন বিএনপি সমর্থকরা।
এর আগে ওই দিন বিকালে এক জনসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করেন।
সূত্র জানায়, বিকালে উপজেলার আমলা বাজারে জনসভার আয়োজন করেন জাতীয় পার্টির (কাজী জাফর) স্থানীয় নেতাকর্মীরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে লিংকন ওই অশালীন মন্তব্য করেন। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে ভেড়ামারার রাজনৈতিক অঙ্গন।
তবে এ ঘটনায় বুধবার (২২ অক্টোবর) লিংকন সংবাদ সম্মেলন করে বলেন, মুখ ফসকে বিএনপি নেত্রীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
এদিকে ফরিদা ইয়াসমিন জানান, লিংকনের শিষ্টাচার বহির্ভূত এমন বক্তব্যের জন্য তিনি মানহানির মামলা করবেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











