ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:৪৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বিএনপির পদযাত্রা ও সমাবেশে ডিএমপির অনুমতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৬ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি।

তবে, পদযাত্রায় পরিকল্পনা মন্ত্রণালয়ের রুটটি পরিবর্তনের জন্য ডিএমপির পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচির প্রচারণায় মাইকিং না করার আহ্বান জানিয়ে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার।

এর আগে, বেলা ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরীর অ্যানির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে। পরে সেখানে তারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠকে কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি করার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন জমা দেওয়া হয়।