বিএসটিআইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান রাষ্ট্রপতির
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
জনগণের আস্থা পূরণে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি আরও দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বিএসটিআই এর প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার (২০ মে) ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহবান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক ওজন ও পরিমাপক ব্যুরো (বিআইপিএম) ও আন্তর্জাতিক লিগ্যাল মেট্রোলজি ব্যুরো (বিইএমএল)’র পক্ষ থেকে নির্ধারিত দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে পরিমাপ’, বর্তমান প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
তিনি বলেন, ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে পরিমাপ সম্পর্কিত ‘মিটার কনভেনশন’ স্বাক্ষরিত হয়। দিবসটিকে স্মরণীয় করে রাখতে এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্বের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য প্রতি বছর বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশসহ বিশ্বব্যাপী মেট্রোলজি দিবস পালন করা হচ্ছে।
আবদুল হামিদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কায়িক পরিশ্রমের পরিবর্তে ডিজিটাল প্রযুক্তির স্বয়ংক্রিয় যন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিল্পকারখানায় উৎপাদিত পণ্যের সঠিক পরিমাপে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবি। এক্ষেত্রে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির একক ‘দ্যা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট (এসআই)’ এর ডিজিটাল প্রয়োগ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার ও ভোক্তা পর্যায়ে পৌঁছানো এবং অনুমোদন প্রক্রিয়ার ধাপ কমিয়ে দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এছাড়া রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের সাথে সাথে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে।
রাষ্ট্রপতি আরও বলেন, পণ্য ও সেবার মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আরো দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি আশা করি, আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সঙ্গতি রেখে দেশে উৎপাদিত ও বাজারজাতকৃত পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিত মনিটরিংসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্র: বাসস
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান











