বিক্রি করে দেওয়া ৬ মাসের শিশুকে মায়ের কোলে ফেরালো পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
অভাব আর সাংসারিক নানা কারণে রিকশাচালক আব্বাস এবং সালমা দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো দিনের পর দিন।
নিত্য ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সালমাকে জিম্মি করে নিজের ৬ মাসের শিশু সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন রিকশাচালক আব্বাস। সন্তানকে ফেরত চাইলে উল্টো নির্যাতন এবং হত্যার হুমকি দেওয়া হয় সালমাকে। তবে শেষ পর্যন্ত পুলিশ অভিযান পরিচালনা করে সালমার সন্তানকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সন্তান বিক্রি করে দেওয়া বাবা আব্বাসকে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
বৃহস্পতিবার (১৪ অক্টোবার) সকালে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি জানান, গত মঙ্গলবার সালমার ৬ মাস বয়সী শিশুপুত্র শাহিনকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলো বাবা রিকশাচালক আব্বাস উদ্দিন। সন্তান ফিরে পেতে চাইলে সালমাকে হত্যার হুমকি দেয় তার স্বামী। এই ঘটনায় অভিযোগ পেয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে গ্রেপ্তার করা হয় আব্বাসকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বিক্রি করে দেওয়া শিশু সন্তান শাহিনকে। আব্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



