ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ১১:১৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

বিচারকদের আরও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জনগণ যাতে দ্রুত সময়ে ন্যয় বিচার পায় সে ব্যাপারে বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী  মঙ্গলবার বঙ্গভবনে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। 
এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। 

রাষ্ট্রপতি বিচারকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে সময়োপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। 
 
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ,সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অণুবিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।