বিছানায় মায়ের মরদেহ, পাশেই কাঁদছে মেয়ে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ এএম, ১১ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলানো, ভেতরে কাঁদছে ছয় বছর বয়সী শিশু। তালা ভেঙে ঘরের ঢোকে দেখা যায়, শিশুটির পাশেই বিছানায় পড়ে আছে তার মায়ের মরদেহ। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায়।
ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক। পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করেছেন তার স্বামী।
শুক্রবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেছে। নিহত কল্পনা রানী বর্মণ (২৬) সুনামগঞ্জের তাহেরপুর থানার ইন্দ্রপুর গ্রামের দিনেশ চন্দ্র বর্মণের মেয়ে। তার স্বামীর নাম অঞ্জু বর্মণ।
নিহত নারীর স্বজনের বরাতে পুলিশ জানায়, সুনামগঞ্জের তাহেরপুর থানার ইন্দ্রপুর গ্রামের দিনেশ চন্দ্র বর্মণের মেয়ে কল্পনা রানী বর্মণ স্বামীকে নিয়ে ২৫ ফেব্রুয়ারি কোনাবাড়ী আমবাগে তার বাবার ভাড়া বাসায় বেড়াতে আসেন। অনেক দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। মেয়ে ও জামাতাকে বাসায় রেখে শুক্রবার সকাল সাতটার দিকে দিনেশ কাজে বের হন। এ সময় কল্পনা রানীর ছয় বছরের মেয়ে ঘুমাচ্ছিল।
পুলিশ আরও জানায়, দুপুর সোয়া ১২টার দিকে দিনেশ চন্দ্র বাসায় ফিরে দেখেন ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো, ভেতরে কল্পনা রানীর শিশু মেয়ে কান্নাকাটি করছে। পরে আশপাশের লোকজনকে নিয়ে দিনেশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পান, বিছানায় কল্পনার মরদেহ পড়ে আছে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
কোনাবাড়ী থানার উপপরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ বলেন, কল্পনার আগেও একটি বিয়ে হয়েছিল। সেই স্বামী মারা যাওয়ার পর ১০ মাস আগে অঞ্জু বর্মণের সঙ্গে বিয়ে হয়। আগের সংসারের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কল্পনার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহত নারীর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল








