বিছানায় স্ত্রী-কন্যার লাশ, ঘরের আড়ায় ঝুলছিল স্বামী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ এএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
প্রতীকী ছবি
ঢাকার আশুলিয়ায় এক বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। মা-মেয়ের লাশ বিছানায় পড়েছিল। আর স্বামীর লাশ ঝুলছিল ঘরের আড়ায়।
শনিবার গভীর রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন- সবুর আলী (৩০), তার স্ত্রী রোজিনা আক্তার (২৬) ও মেয়ে সুমাইয়া আক্তার (৯)। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। পরিবারটি আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় এক ব্যক্তির টিনশেড বাড়িতে ভাড়া থাকতো। রোজিনা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সবুর অটোরিকশা চালাতেন। তাদের মেয়ে সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।
জানা গেছে, কিছুদিন আগে রোজিনা আক্তার এনজিও থেকে ঋণ নিয়ে স্বামী সবুর আলীকে অটোরিকশা কিনে দেন। গত বুধবার অটোরিকশাটি চুরি হয়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ওই কলহের জের ধরেই গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর সবুর ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
গত দুদিনে পরিবারটির সদস্যদের কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের টিনের ফাঁক দিয়ে উঁকি দিলে সবুর আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা আশুলিয়া থানা-পুলিশকে খবর দেন। এরপর রাত ৯টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক আল মামুন বলেন, স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



