বিজেপিকে ফ্যাসিস্ট বললেন কলকাতার অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ১১ জানুয়ারি ২০২৬ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে ‘ইংরেজের দালাল’ ও ‘ফ্যাসিস্ট’ বলে তীব্র আক্রমণ করেছেন ওপার বাংলার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ক্ষমতাসীন দলকে নিয়ে এমন কড়া সমালোচনা করলেন অভিনেত্রী।
এক লম্বা ফেসবুক পোস্টে বিজেপিকে তোপ দাগিয়ে রূপাঞ্জনা লেখেন, আপনাদের গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’ ঘটিয়ে আপনাদের রক্তমাখা মুখ আজ দিল্লির ‘সিরতাজ’ হয়ে বসেছে।
অভিনেত্রী লেখেন, বাংলার মানুষ নিজের কর্তব্য পালন করতে জানে, কারণ তারা মানবিক, দায়িত্বশীল এবং সব ধর্ম, বর্ণ ও ভাষাভাষীর মানুষের সঙ্গে সম্মান ও সহাবস্থানের সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবকে আমরা যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে উদ্যাপন করতে জানি। ভাগ্যিস, আপনাদের মতো দুর্বল চিত্তের মানুষদের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলাম।
ব্রিটিশ আমলের বিভাজন রাজনীতির সঙ্গে তুলনা করে রূপাঞ্জনা লেখেন, আপনারা শুধু ত্রাস বুনতে জানেন, যাতে আপনাদের ইংরেজদের মতোই বিভাজন রাজনীতি আরো মজবুত হয়, আর এতেই আপনারা মজা পেয়ে থাকেন। আসলে আপনারা ওটাই, ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’। ধিক্কার আপনাদের।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রূপাঞ্জনা। আগে বিজেপির সঙ্গেই যুক্ত ছিলেন এই অভিনেত্রী। এখন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী। দলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, তৃণমূলের নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা হাতিয়ে নিতেই এই অভিযান চালানো হয়েছে। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী, যেখানে টালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। সেই ঘটনার রেশ ধরেই রূপাঞ্জনা মিত্র বিজেপির বিরুদ্ধে এই আক্রমণাত্মক অবস্থান নিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










