ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৮:৫৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: এক ওষুধেই বয়স কমবে ২৫ বছর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বয়স বেড়ে গেলে তার ছাপ তো শরীরে পড়বেই! বর্তমানে অনেকেরই অনিয়মিত জীবন-যাপনের কারণে বয়সের আগেই তার ছাপ পড়ে চেহারায়। বুড়ো হতে কে চায়?

কোন উপায়ে উল্টোদিকে হাঁটবে বয়স, এই উপায় খুঁজতে থাকে সবাই। এবার সেই মহামূল্যবান বস্তুর সন্ধান দিলেন বিজ্ঞানীরা। সত্যিই এমন এক ওষুধ নাকি আবিষ্কার হয়েছে যা মানুষের বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া মন্থর করে দিতে পারবে।

ইসরায়েলের বিজ্ঞানীরা এমন ওষুধ আবিষ্কারের দাবি করেছেন। তারা বলছেন, শিগগিরই এই ওষুধ বাজারে আসবে। এই ওষুধ নিয়ম মেনে সেবন করলে বয়স ২৫ বছর পর্যন্ত কমে যেতে পারে বলে দাবি করেছেন তারা। বয়স বাড়ার কারণে আমাদের মধ্যে অনেকেরই আত্মবিশ্বাসে ঘাটতে পড়ে। তবে এবার আর সেই চিন্তা নেই, বলছেন বিজ্ঞানীরা।

তেল আবিব বিশ্ববিদ্যালয় ও শামির মেডিকেল সেন্টারের বিজ্ঞানীরা মানুষের বয়সের গতি কমিয়ে দিতে পারবেন বলে দাবি করেছেন। এমনকি এক ধরণের অক্সিজেন প্রক্রিয়ার মাধ্যমে তারা মানুষের বয়স প্রায় ২৫ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারবেন বলেও দাবি করেছেন।

বয়স কমে যাওয়ার ফলে শরীরের বেশ কিছু রোগ-ব্যাধিও কমে যেতে পারে বলে দাবি করেছেন তারা। দ্য জেরুজালেম পোস্ট-এ সাই ইফ্রাতি নামের এক বিজ্ঞানীর প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে তিনি বলেছেন, সেলুলর প্রক্রিয়া বয়স বাড়ার প্রক্রিয়াকে মন্থর করতে পারবে।

টেলোমেয়ার শর্টেনিং মেকানিজম জীববিজ্ঞানের হলি গ্রেইল বলে দাবি করেছেন তিনি। আর তাতেই বয়স বাড়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলা যেতে পারে বলে দাবি করেছেন সেই বিজ্ঞানী। জীবনযাপনে কিছু বদল, ব্যায়াম ও সেইসঙ্গে অক্সিজেন নির্ভর প্রক্রিয়া। এই তিনের মিশেলে বয়স বাড়ার প্রক্রিয়া মন্থর করা যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।সূত্র: জিনিউজ