বিতর্কে জড়ালেন সেরেনা, ওসাকার ইউএস ওপেন জয়
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৫১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
চ্যাম্পিয়নের ট্রফি হাতে নাওমি ওসাকা এবং রানার্স ট্রফি হাতে সেরেনা। ছবি: এপি
মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের নাওমি ওসাকা। ইউএস ওপেনে চেয়ার আম্পায়ারকে চোর, প্রতারক বলে বিতর্কে জড়ালেন সেরেনা উইলিয়ামস।
খেলার মধ্যেই কোচিং নেয়া, চেয়ার আম্পায়ারকে গালি দেওয়া এবং র্যাকেট ছোড়ার (র্যাকেট অ্যাবিউস) মতো একাধিক অভিযোগে জর্জরিত মার্কিন টেনিস তারকা। বিতর্কে জড়িয়ে পয়েন্ট খোয়ানো এবং শেষ পর্যন্ত স্ট্রেট সেটে নবাগতা ওসাকার কাছে হার। সব মিলিয়ে বিতর্কের মধ্যেই শেষ হল মেয়েদের যুক্তরাষ্ট্র ওপেন।
কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জাপানের নাওমি ওসাকা। ম্যাচের ফল ৬-২, ৬-৪। প্রথম বার কোনও জাপানি হিসেবে ইউএস ওপেন জিতে ইতিহাসে ঢুকে পড়লেন তিনি। একই সঙ্গে মা হওয়ার পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন ফের অধরাই থেকে গেল সেরেনার।
শনিবার সেরেনাকে হারাতে কোনো বেগ পেতে হয়নি তাকে। সরাসরি সেটে জয় পেয়েছেন নাওমি। ৬-২, ৬-৪ গেমে জেতেন ২০তম বাছাই ওসাকা। মাত্র এক ঘন্টা ১৯ মিনিটেই শেষ তাদের মহারণ।
কিন্তু হেরেও প্রচারের আলো সেরেনার দিকেই। কারণ একাধিক বিতর্ক। প্রথম অভিযোগ, ম্যাচ চলাকালীন কোচিং নেওয়া। প্রথম সেট ৬-২-এ জেতেন ওসাকা। দ্বিতীয় সেটের দ্বিতীয় গেমে সেরেনার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁর কোচ প্যাট্রিক মৌরাতগ্লু তাঁকে ইশারায় পরামর্শ দিয়েছেন। চেয়ার আম্পায়ার কার্লোস র্যামোস তাঁকে ডেকে সতর্ক করেন। কিন্তু সেরেনা তার তীব্র প্রতিবাদ করেন। চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে বলেন, ‘‘জেতার জন্য আমি কখনও প্রতারণার আশ্রয় নিই না। তার চেয়ে হেরে যাওয়াই আমার কাছে শ্রেয়।’’
কিছুক্ষণ পর ফের খেলা শুরু হয়। সেরেনা তখন ২-১ এ এগিয়ে। সেই সময়ে ফের চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে মসৃণ ভাবে খেলা পরিচালনার কথা বলেন তিনি। আরও এগিয়ে সেরেনার পক্ষে ফল দাঁড়ায় ৩-১। কিন্তু কিছু ক্ষণ পরেই সেরেনার পর পর দু’টি ডাবল ফল্ট এবং ব্যাক হ্যান্ডের একটি শট নেটে আটকে যাওয়ায় ম্যাচে ফেরেন ওসাকা। এবং মেজাজ হারান সেরেনা। নিজের র্যাকেট মাঠে ছুড়ে দেন। ভেঙে যায় র্যাকেটটি। তার জেরে পয়েন্ট পেনাল্টি হয় তাঁর। ফলে পরের গেমে চাপে পড়ে যান ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
ওসাকা ৪-৩ লিড নিয়ে নেওয়ার পর ফের চেয়ার আম্পায়ার র্যামোসের সঙ্গে ফের সেরেনা বাদানুবাদ জুড়ে দেন। র্যামোসকে উদ্দেশ্য করে বারবার বলতে থাকেন, ‘‘আমি প্রতারক নই। আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি চোর, প্রতারক। আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে আমি যে ম্যাচে খেলব, আপনি আর আম্পায়ার থাকবেন না।’’
এই সময় সেরেনাকে কোর্টের মধ্যেই কাঁদতেও দেখা যায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, দুই ম্যাচ রেফারিকেও কোর্টে নেমে আসতে হয়। দু’পক্ষের বক্তব্য শোনেন দুই রেফারি। কিন্তু এই তর্কাতর্কির জন্য ফের ‘ভার্বাল অ্যাবিউস’-এ পয়েন্ট কাটা যায় সেরেনার।
তার জের ধরে ওসাকার পক্ষে ফল দাঁড়ায় ৫-৩। শেষ পর্যন্ত ৬-৪ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেন ওসাকা। স্ট্রেট সেটে ম্যাচ জিতে ইউএস ওপেন খেতাব পকেটে পুরে নেন ২০ বছরের জাপানি তারকা।
সেরেনার কোচ প্যাট্রিক মৌরাতগ্লু পরে ইএসপিএন-এ একটি সাক্ষাৎকারে স্বীকার করেন, তিনি ম্যাচ চলাকালীনই সেরেনাকে হাতের ইশারায় পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, সেরেনা সেটা খেয়াল করেননি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




