বিদায় মাতৃভূমি: ভগ্নহৃদয়ে কাবুল ছাড়লেন পরিচালক রোয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৬ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
রোয়া হায়দারি। ছবি: টুইটার থেকে।
হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে মাটির উপর বসে আছেন রোয়া হায়দারি। মুখ মাস্কে ঢাকা। চোখে শূন্যতা। হয়তো বা কিছুটা আতঙ্কও। টুইটারে ছবিটি পোস্ট করে রোয়া লিখেছেন, ‘দেশ ছেড়ে চললাম। দেশের জন্য প্রতিবাদের স্বর ফিরে পাব বলে।’
আফগানিস্তানের অতি পরিচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব রোয়া হায়দারি। পরিচালক। ছবিও তোলেন। দেশ ছেড়ে যাওয়ার পর ছবিটি তার টুইটারে পোস্ট করে রোয়া লিখেছেন, ‘আমার সারা জীবন, আমার দেশ, আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। শুধু দেশের হয়ে নিজের কথা বলতে পারবো বলে। সাগরপারের এই সুদূর সফরে সঙ্গি শুধু আমার মৃত আত্মা এবং একটি ক্যামেরা।’
রোয়ার ছবিটি তোলা হয়েছে কাবুল বিমানবন্দরে। ছবিটি দেখে আফগানিস্তানের বিশিষ্ট ব্যক্তি এবং নারীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য দেশের বিশিষ্টরা। তারা জানতে চেয়েছেন, তালিব নিয়ন্ত্রিত আফগানিস্তানে বিদ্বজ্জনরা কি আদৌ সুরক্ষিত? তাদের কি কণ্ঠরোধ করা হচ্ছে? আফগান নারীদের ভবিষ্যৎই বা কী?
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে ছবিটি টুইট করেছেন রোয়া। সম্ভবত ততক্ষণে তিনি দেশের বাইরে। কারণ কাবুল বিমানবন্দর চত্বর তখন রক্তে ভাসছে। পরপর বিস্ফোরণে মারা গিয়েছেন প্রায় শতাধিক।
ছবিতে দেখা যায় মাটিতে বসা রোয়ার পায়ের সামনে ছোট্ট একটি ব্যাগ। দূরে দেখা যাচ্ছে অপেক্ষারত বিমান। যার কিছুটা দূরে সার দিয়ে রানওয়েতেই বসে আছেন বিমান যাত্রার অনুমতি পাওয়া মানুষজন।
পোস্টে রোয়া লিখেছেন, ‘আরও একবার মাতৃভূমি ছেড়ে যেতে হচ্ছে। আরও একবার শূন্য থেকে শুরু করতে হবে। ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছি। বিদায় মাতৃভূমি। আশা করি আবার দেখা হবে।’
তবে এর আগে কবে দেশ ছেড়ে তাকে যেতে হয়েছিল? কেনই বা যেতে হয়েছিল? তার ব্যাখ্যা টুইটারে দেননি রোয়া।
ধুলোর মধ্যে রোয়া মাটিতে বসে আছেন। দূরে যাওয়ার আগে হয়তো দেশের মাটি ছুঁয়েই মাতৃভূমিকে বিদায় জানিয়েছেন তিনি। ছবিটি নেটমাধ্যমের বিশিষ্টদের নজর কেড়েছে। রোয়ার ওই পোস্ট শেয়ারও করেছেন বিভিন্ন দেশের মানুষ।
তাদের কথায়, ‘আফগানদের যন্ত্রণার অদ্ভুত এক ছবি ধরা পড়েছে রোয়ার ওই লেখা আর তার ছবির পরতে পরতে।’
কেউ আবার লিখেছেন, ‘যারা রোয়ার আজকের ছবিটি দেখে হা-হুতাশ করছেন, তারা একবার ওর টুইটার অ্যাকাউন্টে ঢুকে দেখুন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ঠিক কী রকম সেটাও দেখতে পাবেন।’
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


