ঢাকা, মঙ্গলবার ০৭, জুলাই ২০২৬ ২৩:৪৩:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

বিদেশ যেতে করোনা সনদ বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

বিদেশ যেতে করোনা সনদ বাধ্যতামূলক

বিদেশ যেতে করোনা সনদ বাধ্যতামূলক

আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করেছে সরকার। বিদেশ গমনকারীদের জন্য ২৪ ঘণ্টা আগে নেওয়া করোনাভাইরাস পরীক্ষার সনদ দেখাতে হবে।

এ জন্য বিদেশগামী যাত্রীদের ১৬টি নির্ধারিত পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস পরীক্ষা করাতে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিদেশ গমনেচ্ছু যাত্রীদের সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী পালনের অনুরোধ জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টা আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।

নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

কোভিড-১৯ পরীক্ষার জন্য  নির্দিষ্ট পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দিতে হবে।নমুনা দেয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।

বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদপ্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে নিচে বর্ণিত ১৬ টি সরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করানোর কথা বলা হয়।

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ কক্সবাজারে কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি), কুমিল্লায় কুমিল্লা মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনায় খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহে ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ, রংপুরে রংপুর মেডিকেল কলেজ এবং সিলেটে এম এ জি মেডিকেল কলেজ।