ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৩:৫৩:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

বিদেশে পালানোর সময় স্ত্রী নির্যাতক মোশাররফ আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার

সৌদি আরব প্রবাসী মোশাররফ হোসেন উজ্জ্বল দেশ ছেড়ে পালানোর সময় ঢাকায় বিমানবন্দরে ধরা পড়েছেন। তিনি এর আগে দেশে ফিরে স্ত্রীর উপর নির্মম নির্যাতন চালান। ইতিমধ্যে তার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মোশাররফ হোসেন উজ্জ্বল (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের  ছেলে। তিনি জীবিকার তাগিদে সৌদি আরবে যান। দুই মাস আগে দেশে ফিরে আসেন। আসার পর যৌতুক চেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দেহে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ার মতো হিংস্র আচরণ করেন। 

তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর পুলিশ তার পাসপোর্ট সাইজ ছবি এবং পাসপোর্টের কপি বিমানবন্দরগুলোতে দিয়ে রাখে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।