ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৮:৩৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

‘বিদ্যুৎ সংযোগের কারণে গ্রামে উন্নয়নের পথ সুগম হয়েছে’

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘কোনো গ্রাম আর অন্ধকার নেই। সমগ্র বাংলাদেশের সব গ্রামে বিদ্যুতের সুবিধা বিস্তৃত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগের কারণে অন্যান্য সব ক্ষেত্রে উন্নয়নের পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নে সবার সম্মিলিত প্রয়াস জরুরি।’

শনিবার রংপুর জেলা পরিষদের উদ্যোগে ‘পীরগঞ্জ উপজেলায় এক হাজার আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আধুনিক সব সুবিধা যুক্ত করে পীরগঞ্জ উপজেলায় অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলের স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সভা-সেমিনার করার ক্ষেত্রে অডিটোরিয়ামটি ভূমিকা রাখবে। জেলা পরিষদের মাধ্যমে ভেন্ডাবাড়ি ইউনিয়নে মাল্টিপারপাস মহিলা প্রশিক্ষণকেন্দ্র স্থাপন কার্যক্রমও চলমান রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শহরের সব সুবিধা গ্রামে সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। পীরগঞ্জের সব ইউনিয়নের সুষম উন্নয়নে সরকার কাজ করছে। এরইমধ্যে মেরিন একাডেমি, টেকনিক্যাল কলেজ, বঙ্গবন্ধু ম্যুরাল, মডেল মসজিদ, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, শহীদ মিনার, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার ল্যাবের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্স্টেডিয়াম স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে জায়গা চিহ্নিতকরণ হয়েছে। চারলেন রাস্তার কাজ, নীলদরিয়াকে পর্যটনকেন্দ্রে পরিণত করার কাজ চলমান রয়েছে। এছাড়া বড়বিলায় শিল্পনগরী স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। পীরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মো. মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুল ইসলাম পিন্টুসহ স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।