ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৫১:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

বিনামূল্যের পাঠ্যবই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তান্তরের নির্দেশ

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে সব জেলা-উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বলা হয়েছে, বই সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পাঠ্যপুস্তক প্রাপ্তির পর দেরি না করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তান্তর করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে বই পৌঁছানোর সরকারি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ নির্দেশকে ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস. এম জিয়াউল হায়দার হেনরির সই করা স্মারকে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের বই সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পাওয়ার পর যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তান্তর করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্যই এ ব্যবস্থা।

স্মারকে বই সরবরাহ ও বিতরণ প্রক্রিয়া ‘অগ্রাধিকারভুক্ত ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম’ হিসেবে উল্লেখ করে সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।