বিবাহিত জীবন উপভোগ করছি : রানি
আপডেট: ০১:২৭ পিএম, ২ আগস্ট ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : লম্বা সময় ধরে রানি মুখার্জির বলিউড ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিজীবনের ‘ক্যারিয়ার’ নিয়েও জোর গুঞ্জন ছিল। চোপড়া পরিবারে কি শেষ পর্যন্ত যুক্ত হবেন তিনি? সেই সংশয় আর নেই, যশরাজ ফিল্মসের প্রধান, তথা প্রয়াত যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে সংসারজীবন কাটছে এখন রানির। ভোগ ইন্ডিয়াকে জানিয়েছেন রানি, বিবাহিত জীবন বেশ উপভোগ করছেন তিনি।
এ মুহূর্তে সংসারজীবনেই সময় কাটছে তার, দেখা নেই বড়পর্দায়। যশরাজ ফিল্মসের ‘লেডি চোপড়া’ কাজ পাচ্ছেন না, তাই কি হয় নাকি? বিষয়টা মোটেও তেমন নয়, আপাতত ‘কিছু করছি না’ বিষয়টি রানির ইচ্ছাকৃত। ভোগ ইন্ডিয়ার সঙ্গে বিস্তারিত আলাপে সিনেমার বিষয়ে পছন্দ-অপছন্দ, বিয়ের পরে এখনকার সময় আর ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছেন তিনি।
নিজের কর্মপরিকল্পনা নিয়ে রানি জানিয়েছেন, পরিচালনা বা প্রযোজনায় তিনি ইচ্ছে করেই নামছেন না। আর সেটা অনেকটাই আদিত্য কিংবা যশরাজ ফিল্মসের কথা মাথায় নিয়ে। ‘আমাকে কেউই বাধা দেবে না। আদিও (আদিত্য চোপড়া) কখনো না বলবে না। কিন্তু ও কীভাবে কাজ করে আমি দেখছি। স্টুডিওতে ও সবচেয়ে পরিশ্রমী মানুষ, রাতে সবার শেষে সেই বেরোয়। আমি কোনোকিছু করতে গিয়ে ওকে বা প্রতিষ্ঠানকে একদমই বিপদে ফেলতে চাই না। আপাতত বিবাহিত জীবন আর বসে থাকাটাই উপভোগ করছি’-সাফসাফ বলেছেন রানি।
বছর পাঁচেক পর একদম ‘ফাটাফাটি’ কিছু ছবি নিয়ে কাজ করতে চান, সঙ্গে চান সন্তান। শুধু তাই নয়, ‘যখন আমি সেটে যাব তখন ওরা আমার পাশে থাকবে’-এমনই ইচ্ছা তাঁর।
বলিউডে ক্যারিয়ারের প্রথম দিককার সময়ে কয়েকজন মানুষের সাহায্য এবং অনুপ্রেরণায় এতদূর এসেছেন বলে জানান রানি। স্বামী আদিত্য চোপড়া, শাহরুখ খান এবং আমির খানকে ধন্যবাদ জানান রানি। তিনজনই মুকেশ ভাট ও বিক্রম ভাটকে ‘গুলাম’ ছবিতে রানিকে নেওয়ার সুপারিশ করেছিলেন।
একই সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় এবং করন জোহর প্রসঙ্গেও বলেছেন দীর্ঘসময় বলিউড শাসন করা এই অভিনেত্রী। সে সময় করন তাঁকে ওজন কমাতে বলেছিলেন, সে কথা মনে করে হেসেও ফেলেন তিনি। তবে, এখন আর আগের মতো রোল করতে চান না। তার কারণ হিসেবে নিজের বয়সের কথা বলেছেন অকপটে। ‘আমার বয়স ৩৭, বয়স বিশের কোঠায় যেসব চরিত্রে অভিনয় করেছি- তা আর এখন করা মানায় না’, বলেন রানি।
রানি মুখার্জিকে সবশেষ বড়পর্দায় দেখা গিয়েছে গত বছরের অ্যাকশন থ্রিলার ছবি ‘ম্যরদানি’তে। এই ছবিতে রগচটা এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে স্টারডাস্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
০২.০৮.২০১৫
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের










