ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:১৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়, সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে গত রবি ও সোমবার রাজধানীর শাহীনবাগ, বালুরঘাট, মানিকদী, বারনটেক, আজিজ মার্কেট এলাকায় দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারসমূহের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল দেড় কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, লবন ১ কেজি, তেল ১ লিটার ও সাবান ২ টি সম্বলিত নিত্য প্রয়োজনীয় পণ্য।