ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:৪৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিমানবন্দরে আগুন, দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চুড়িহাট্টা এবং বনানীর এফ এ টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডের পর এবার রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও স্টোররুমের বহু মালামাল পুড়ে গেছে। আর ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নির্ণয় করা যায়নি।

আজ সোমবার সকালে গাড়ি পার্কিংয়ের পাশে তৃতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, সকাল ৮টা ৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টার পর ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ছড়িয়ে পড়া আগুন নেভাতে সাড়ে ৯টা বেজে যায়।

তিনি জানিয়েছেন, আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্তসাপেক্ষে বিষয়টি বের করা হবে।

গত এক মাসে ঢাকার বেশ কয়েকটি বড় স্থাপনায় আগুন লাগে। পুরান ঢাকায় চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনে আগুনে ৭১ জন মারা যায়। এর পর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে মারা যান ২৭ জন।

এর আগে হগ ২৮ মার্চ রাজধানীর অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আকাশচুম্বী ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে আগুন লাগলে নিহত ২৪জন নিহত ও প্রায় ৭০ জনের মতো আহত হয়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১০টায় চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়।  

-জেডসি