বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু, আমিরাত যাচ্ছে প্রবাসীরা
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের এসওপি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে বিমানবন্দরেই করোনা পরীক্ষা করে যেতে পারবেন যাত্রীরা। এর ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা রইলো না।
সব কার্যক্রম শেষ হলেও করোনা পরীক্ষার তারিখ জানে না বেবিচক
বুধবার বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
বেবিচক চেয়ারম্যান বলেন, এয়ারলাইন্সগুলো আজ থেকেই যাত্রী নিতে পারবে। আর কোনও বাধা নেই। যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে ফ্লাইটের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরেই র্যাপিড পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কারণে র্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটিপিসিআর পদ্ধতিতে যাত্রীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। এখন আরব আমিরাত র্যাপিড পিসিআর এর শর্ত তুলে নিয়েছে।
যাত্রীদের উদ্দেশে মফিদুর রহমান বলেন, রাস্তায় যানজটসহ নানা প্রতিকূলতা থাকতে পারে। আর শাহজালালে আসার পরে ফ্লাই করতেও বিমানগুলোর নানা প্রসিডিউর রয়েছে। যাত্রীরা কমপক্ষে ৭-৮ ঘণ্টা আগে আসলে ভালো। কারণ যারা আগে আসবে তাদের রেজাল্ট আগে পাবে। তাই এটাও যাত্রীদের মাথায় রাখতে হবে। আরব আমিরাত যেতে হলে যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে ১ বার এবং ফ্লাইটের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে।
শাহজালালে ৬ প্রতিষ্ঠান কীভাবে কাজ করবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, এখানে সবাই সমানভাবে কাজ করবে। কেউ বেশি পাবে আর কেউ কম কাজ করবে এমনটা হবে না। করোনা পরীক্ষার জন্য ফি ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। এটা নিয়েও প্রশ্ন ছিল, সেটা আমরা সমাধান করেছি।
এদিকে করোনা পরীক্ষার জন্য যে ছয়টি প্রতিষ্ঠানকে ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়া হয় সেগুলো হলো- আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, , গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











