ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১২:৩১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

বিমানের বর্জ্যে মিলল কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ।

কাস্টমস সূত্রে জানা যায়, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে গোপন তথ্য ছিল। তাই আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইট আসার পর একে একে যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণের সন্ধান না পাওয়ায় সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।