ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:১২:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

বিমানের বুধ ও বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

যাত্রী নেই: বিমানের বুধ ও বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল

যাত্রী নেই: বিমানের বুধ ও বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল

যাত্রী না থাকায় চালু হওয়া অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধ ও বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত ৪৬টি ফ্লাইট বাতিল করল বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার বলেন, পহেলা জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২টি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও আমরা ২টি ফ্লাইট পরিচালনা করতে পেরেছিলাম। যাত্রী না পাওয়ায় এরপর আর ফ্লাইট যায়নি।

তিনি বলেন, ‘যাত্রী না থাকার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী পাওয়া সাপেক্ষে ফ্লাইট চালানো হবে।’

তিনি জানান,  তিনটি রুটের প্রতিটি রুটে সকাল-বিকাল ২টি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। তিনটি রুটে ২টি করে ফ্লাইট হলে আসা-যাওয়া নিয়ে মোট ১২টি ফ্লাইট পরিচালনার কথা প্রতিদিন।