ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১:৩১:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

বিশ্ব করোনা : শনাক্ত ও মৃত্যু কমেছে

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৬ এএম, ২০ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৮৪ জনের মৃত্যু এবং ৫৫ হাজার ৩৯২ জন আক্রান্ত হয়েছেন। আগের দিন (রোববার) ২১৪ জনের মৃত্যু এবং ৬৪ হাজার ৯৫৮ জন আক্রান্ত হয়েছিলেন।

সোমবার (২০ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।


গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ১২ হাজার ৩৩৩ জন আক্রান্ত হয়েছে রাশিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ১৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮২ জন এবং মারা গেছেন ৩ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৭১৭ জন এবং মারা গেছেন ১৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৫ লাখ ২০ হাজার ৬০৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ১৯ হাজার ৭৯৪ জন।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।