বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫২ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার
আজ বুধবার ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথভাবে ৯, ১০ ও ১৩ অক্টোবর তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।
দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে সংকটাপন্ন রোহিঙ্গাদের জন্য টেকসই মনোসামাজিক সেবা শীর্ষক দ্বিতীয় সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
আর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সময়ের দাবি : হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের দ্রুত নিয়োগ দিন বিষয়ক তৃতীয় সেমিনার।
পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে থাকছে উন্মুক্ত মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী। এছাড়া মঙ্গলবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৬টি বিশেষ কর্মশালা। আর ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ৫টি বিশেষ কর্মশালা।
এর মধ্যে রয়েছে- মানবিক বিপর্যয়ে মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, প্যারেন্টিং স্কিল ট্রেনিং, উদ্বেগ ব্যবস্থাপনা, শিক্ষণ কৌশল, রাগ নিয়ন্ত্রণ, মানসিক চাপ মোকাবিলা, মাইন্ডফুলনেস, অটিজম, ফ্যামিলি থেরাপি, নিউরোসাইকোলজি ও স্বপ্রণোদিত আসক্তি নিয়ন্ত্রণ।
উক্ত সেমিনার ও কর্মশালা সমূহের মাধ্যমে দেশের মানুষের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







