ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১:০৭:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বলে জানায় সিএনএন।

গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই ট্রাম্প এমন হুমকি দিয়ে আসছিলেন।

ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের অনুরোধ রাখেনি। তাই তাদের সঙ্গে আমাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। সেখানে যে অর্থায়ন করা হতো তা ফেরৎ এনে স্বাস্থ্যের উন্নয়নে খরচ করা হবে।করোনাভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

ট্রাম্প অভিযোগ করে বলেন, করোনা ভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। চীনা কর্মকর্তারা তাদের দায়বদ্ধতা উপেক্ষা করে ‌‘বিশ্বকে বিভ্রান্ত’ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করেছিলেন। এ কারণে অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে এবং বিশ্বজুড়ে গভীর অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে ডব্লিউএইচওর এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, তাদের কাছে কোনো মতামত নেই। এর আগে মে মাসের শুরুর দিকে ডব্লিউএইচওকে চিঠি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, করোনা মোকাবিলায় ডব্লিউএইচও যদি ৩০ দিনের মধ্যে উন্নতি করার প্রতিশ্রুতি দিতে না পারে তাহলে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওকে দেওয়া অর্থায়ন স্থায়ীভাবে বন্ধ করে দেবে।


-জেডসি