বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন আইদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৯ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার
আজ স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। তবে তার আগে দর্শকদের চোখ থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের উপর। প্রত্যেক বিশ্বকাপেই চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিশ্ববাসীর সামনে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চায় স্বাগতিক দেশগুলো। ব্যতিক্রম হচ্ছে না এবারও। আর এই উদ্বোধনী অনুষ্ঠান নামী তারকাদের সাথে মাতাবেন রাশিয়ারই উচ্ছল গায়িকা আইদা গারিফুলিনা।
ম্যাচ শুরুর আধ ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রাত ৮.৩০ এ প্রথম ও ফাইনাল ম্যাচের ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরু হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এবারের অনুষ্ঠান মাতানোর মূল দায়িত্ব থাকবে তিনজন আন্তর্জাতিক তারকার উপর। জনপ্রিয় সঙ্গীত তারকা রবি উইলিয়ামস , ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনাল্ডো লিমা ও স্বাগতিকদের প্রতিনিধি হিসেবে তাঁদের সাথে যোগ দেবেন জনপ্রিয় রুশ সঙ্গীতশিল্পী আইদা গারিফুলিনা।
রাশিয়ার এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইদা গারিফুলিনা। যিনি মাত্র ১৮ বছর বয়স থেকেই পেশাদারি সঙ্গীতচর্চা শুরু করেন। এত বড় প্লাটফর্মে তার অংশগ্রহণ নতুন নয়। এর আগেও ২০১২ সালের অলিম্পিকে তিনি পারফর্ম করেন। ২০১৩ সালে রাশিয়ার অপেরা প্রতিযোগিতায় প্রথম হন। এছাড়া ২০১৭ সালে ডেক্কার সাথে চুক্তিবদ্ধ হয়ে গানের অ্যালবামও বের করেন। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের দেশের পক্ষে প্রতিনিধি করাকে বড় সম্মান হিসেবেই দেখছেন ৩০ বছর বয়সী গারিফুলিনা । বলেন, এমন সুযোগ পেয়ে আমি উচ্ছসিত, কখনো ভাবতেই পারিনি নিজ দেশে এমন একটি অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগ পাব আমি। এটি গারিফুলিনার জন্য অনন্য এক সম্মান। বড় বড় তারকাদের সাথে একই মঞ্চে পারফর্ম করা, যা গারিফুলিনাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়।
রুশ সংস্কৃতিকে তুলে ধরতে পারফর্ম করবেন ৫০০ নৃত্যশিল্পী ও জিমন্যাস্ট। যাদের মধ্যে অর্ধেকই নারী ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







