ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

বিশ্বকাপের উন্মাদনায় রোহিঙ্গা শিশু-কিশোররা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৫ পিএম, ২৪ জুন ২০১৮ রবিবার

পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশেও লেগেছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। আর তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এর হাওয়া লেগেছে উখিয়া টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝেও। তাই তো তারাও এখন বিশ্বকাপ খেলার আমেজে মাতোয়ারা।

 

উখিয়া টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিবিরে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকায় ছেয়ে গেছে। রোহিঙ্গা শিবিরের পাহাড়ের মাঠে প্রায় প্রতিদিনই চলছে জমজমাট ফুটবল ম্যাচ। আর বড় পর্দায় খেলা দেখারও ধুম পড়েছে পুরোদমে। বিশেষ করে রোহিঙ্গা কিশোরেরা বিশ্বকাপ ফুটবলকে আনন্দ উপলক্ষের হেতু হিসেবে মনে করছে। তবে মূল বিভেদ কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিলকে ঘিরেই। যে যেই দল সে সেই দলেরই পতাকা লাগিয়েছে। এমনকি খেলা পাগল এইসব রোহিঙ্গারা প্রতিদিন পছন্দ দলের পক্ষে বাজি রাখছে। বিশ্বকাপ খেলার শুরু থেকে খেলা উন্মাদনায় রয়েছে তারা।

 

২০১২ সালে রাখাইনে জাতিগত দাঙ্গার পর থেকেই এভাবে বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করতে পারেনি তারা। তাই এবার নতুন প্রজন্মের রোহিঙ্গারা বাংলাদেশে এসে একদম স্বাধীন পরিবেশে এবারের বিশ্বকাপ উপভোগ করছে।

 

সবচেয়ে অবাক করা ব্যাপার হল, বিশ্বকাপ উপলক্ষ্যে শুধু কিশোররাই নয় পুরো রোহিঙ্গারা যেন এক আনন্দ উৎসবে মেতেছেন। হাজার কষ্টের মাঝেও বিশ্বকাপ ফুটবলের সময়টুকুতে তারা উপভোগ করবেন ফুটবলের আনন্দ।