বিশ্বজুড়ে আজ করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৪ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ১১৬ জন। এর আগে গতকাল (রোববার) ৫ হাজার ৬৩০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৭৮ হাজার ৭৩ জন রোগী শনাক্ত হয়েছিল।
সোমবার (২২ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৯২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ লাখ ৬৭ হাজার ৫৮১ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪ জন এবং মারা গেছেন ৬১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ৬০ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৫২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৯৭০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ৯৬ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৩৭৭ জন। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ১৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৯৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ১২৬ জন।
এ ছাড়া ইরানে ১০৪ জন, তুরস্কে ১৯৫ জন, পোল্যান্ডে ৪১ জন, মেক্সিকোতে ২২৭ জন এবং ফিলিপাইনে ১৭৫ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার




