বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে
স্বাস্থ্য ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
স্বাস্থ্যবিধি মানা ও টিকাদানের হার বাড়ানোর ফলে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিচ্ছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে সাড়ে ৩ লাখে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে সবার উপরে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে মেক্সিকো। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ ৫ হাজার।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭১৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৫ হাজার ৩৩ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ৩২৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬৬ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৯২ লাখ ৬২ হাজার ৪৯ জনে।
সবচেয়ে বেশি সংক্রমণ হওয়া যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ৩১১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৯ লাখ ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৯১ হাজার ৮৮০ জন মারা গেছেন।
দৈনিক মৃত্যুতে সবার উপরে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৯৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৭৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ৭৪ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৮ হাজার ২১৮ জনের।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৫৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৭৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭৮৬ জনের।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮০৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৫ হাজার ১৬৫ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৭৬৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ৬৪ হাজার ৬৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ৩০৩ জনের।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৪ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৯০ হাজার ৭৬৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ৪৬৮ জনের।
গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৭৫ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫৪ লাখ ২৪ হাজার ৮৩৫ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ১৭ হাজার ১৮২ জন মারা গেছেন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৯ লাখ ৫৫ হাজার ৩৩৩ জন, যুক্তরাজ্যে ৭৪ লাখ ২৯ হাজার ৭৪৬ জন, ইতালিতে ৪৬ লাখ ৩৬ হাজার ১১১ জন, তুরস্কে ৬৮ লাখ ৪৭ হাজার ২৫৯ জন, স্পেনে ৪৯ লাখ ২৯ হাজার ৫৪৬ জন এবং জার্মানিতে ৪১ লাখ ৫১ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৬ হাজার ৩০ জন, যুক্তরাজ্যে ১ লাখ ৩৫ হাজার ২০৩ জন, ইতালিতে এক লাখ ৩০ হাজার ৩১০ জন, তুরস্কে ৬১ হাজার ৫৭৪ জন, স্পেনে ৮৫ হাজার ৭৮৩ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৫৮৫ জন মারা গেছেন।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




