বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু-সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু এবং সংক্রমিত রোগীর সংখ্যা দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে পৌনে ১৪ লাখের নিচে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিনের মত দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ভারত, মেক্সিকো, ফ্রান্স, জাপান, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখে।
রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৩৭জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ১৫ হাজার ৪৮ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ৫১ লাখ ২২ হাজার ৯৬১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৪২৭ জন এবং মারা গেছেন ১৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৯০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৪ হাজার ৬৭০ জন মারা গেছেন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৭৬৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৭৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৫৩৭ জনের।
এছাড়াও যেসব দেশে শনিবার করোনায় সংক্রমণ-মৃত্যুর সংখ্যা বাড়তে কমতে দেখা গেছে, সেই দেশসমূহ হলো— ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৮ হাজার ৭৩৭ জন, মৃত্যু ৬৪৫ জন), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১৬ হাজার ২১৩ জন, মৃত্যু ৩২৮ জন), ভারত (নতুন আক্রান্ত ৫ হাজার ১৮১ জন, মৃত্যু ১৫৫ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ৯ হাজার ৭৪৮ জন, মৃত্যু ৩০৮ জন), পোল্যান্ড (নতুন আক্রান্ত ১২ হাজার ৭৩৭, মৃত্যু ১৯৯ জন, জাপান (নতুন আক্রান্ত ৬৪ হাজার ৩৩৩ জন, মৃত্যু ২৫৫ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৯ হাজার ৯৬৩ জন, মৃত্যু ১৭৩ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৩ হাজার ৬৭৮ জন, মৃত্যু ১২০ জন) এবং ইন্দোনেশিয়া (নতুন আক্রান্ত ৩০ হাজার ১৫৬ জন, মৃত্যু ৩২২ জন)।
এর আগের দিন শনিবার বিশ্ব করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬ লাখ ৫১ হাজার ২০৪ জন এবং এই রোগে মৃত্যু হয়েছিলো ৮ হাজার ৮১ জনের।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








