বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা চার লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর তালিকা প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। আজ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ দুই হাজার ৪৭ জন।করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৩ হাজারেরও বেশি। মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৩ হাজার ২৪৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ৯৮ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে এখনও শীর্ষ আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১২ হাজার ৯৬ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৮৯৪ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৫ হাজার ৮৩০ জন, মৃত্যু হয়েছে ৩৬ হাজার ২৬ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৮৯ জন, মৃত্যু হয়েছে ৫৭২৫ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৩৯০ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৩৫ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬৫ জনের, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩৩ হাজার ৮৪৬ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে তিনজনের শরীরে করোনা শনান্ত হলেও এখন এই সংখ্যাটা ৬৩ হাজার ২৬ জন। আর মারা গেছেন ৮৪৬ জন।
গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এরপর ধীরে ধীরে ভাইরাসটি বৈশ্বক মহামারি আকারে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনার কারণে গোটা বিশ্বে একটা স্থবিরতা বিরাজ করছে।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি








