ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২১:০৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৮ লাখ ৬৭ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে করোনাভাইরাসে  মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬৭ হাজার ৩৪৭ জনে।আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৫৩৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ২০৮ জন।

করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ লাখ ১ হাজার ৪২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৮৯৯ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ হাজার ৮১৬ জন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১০ হাজার ৯৫৭ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৮ হাজার ৯৬৮ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৪৮৬ জন।

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এনিয়ে দেশে মৃতের সংখ্যা হলো চার হাজার ৩৫১ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ১৬ জন।

-জেডসি