বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারে ধারাবাহিকভাবে কমছে সোনার দাম। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৪ ডলারের ওপরে। এতে দুই সপ্তাহের টানা পতনে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৫৩ ডলার। সোনার পাশাপাশি গত সপ্তাহে প্লাটিনামের দামও কমেছে। তবে রুপার দাম কিছুটা বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দাম কমার মধ্যে সম্প্রতি দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। গত ১৭ আগস্ট বৈঠক করে বাংলাদেশে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ আগস্ট থেকে সব থেকে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ লাখ ২৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে দেশের বাজারে এ দামে সোনা বিক্রি হচ্ছে। তবে ভালো মানের এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের লাখ টাকার ওপরে গুনতে হচ্ছে। কারণ বাজুস নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট ও মজুরি যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়।
সোনার গহনা কিনতে বাজুস নির্ধারণ করা দামের ওপর ভ্যাট দিতে হয় ৫ শতাংশ। আর ভরি প্রতি মজুরি ধরা হয় নূন্যতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকা।
বিশ্ববাজারে দাম কমার মধ্যে বাজুস এ দাম কমানোর সিদ্ধান্ত নিলেও বাজুস থেকে দাম কমানোর কারণ জানানো হয়েছে ভিন্ন। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
এদিকে বিশ্ববাজারে গেলো এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৪ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৮ দশমিক ৯৬ ডলার।
আগের সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমে ২৮ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ। এতে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৫২ দশমিক ৭২ ডলার। এর মাধ্যমে এক মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৪ দশমিক ৪৭ শতাংশ।
এদিকে রুপার দাম গত এক সপ্তাহে বেড়েছে দশমিক ৩৪ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৭৪ ডলার। দাম কমে ৩ দশমিক ৮৯ শতংশ।
অপরদিকে গত সপ্তাহে প্লাটিনামের দাম দশমিক ২৭ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯০৯ দশমিক ৮৮ ডলার। আগের সপ্তাহে কমে ১ দশমিক শূন্য ৭ শতাংশ। এর মাধ্যমে মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৪৯ শতাংশ।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে









