বিশ্বব্যাপী একদিনে করোনায় সুস্থ দেড় লাখের মতো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় দেড় লাখের মতো মানুষ।গত ২৪ ঘন্টায় না ফেরার দেশে চলে গেছেন আরও সাড়ে পাঁচ হাজারের মতো মানুষ। একই সময়ে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনে বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৪৬০ জন। মারা গেছেন ৫৫৪৫ জন। একই সময়ে এক লাখ ৫৮ হাজার ৪৩৮ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩১ লাখ ৬৮ হাজার ৯২১ জন।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮৭ হাজার ৫৪৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৬৭ হাজার ৩৯৯ জন। অপরদিকে সুস্থ হয়েছেন ৩০ লাখ ১০ হাজার ৪৮৩ জন।
গত বছরের শেষ দিকে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন।
আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৭৮৩ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৯ হাজার ১৪২ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ৬৭০ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৬২ জন, মৃত্যু হয়েছে ৩২ হাজার ৫৬৮ জনের।
রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ২৭৭ জন, মৃত্যু হয়েছে ৫২১৫ জনের। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৮ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটেনে এখন পর্যন্ত মারা গেছেন ৩৯ হাজার ৭২৮ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন। এছাড়া ইতালিতে মারা গেছেন ৩৩ হাজার ৬০১ জন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।
করোনায় আক্রান্তদের তালিকায় ২১ নম্বরে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশে এখন পর্যন্ত ৫৫ হাজার ১৪০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছেন ৭৪৬ জন। আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি








