ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২০:৫৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ১৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দিন দিন আরও প্রকোট আকার ধারণ করা এই ভাইরাসে মৃতের সংখ্যাও বাড়ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ১ হাজার ৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৮৬৭ জনে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৭৮৪ ব্যক্তি।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। লাফিয়ে বাড়ছে সেখানে সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে করোনায় আক্রান্ত ১ কোটি ৭ লাখ ২৭ হাজার ৮৮৫ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৪৪ হাজার ৩০২ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮৭ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৮ লাখ ১০ হাজার ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৩৭ জনের।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ জনে। এছাড়া, মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৯৬৫ জনে।করোনা থেকে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জনে।

-জেডসি