ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২০:০১:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়াল ৬২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৯ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬২ লাখ ১ হাজার ৭৯৬ জনের মৃত্যু হলো।

রোববার (১০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বিশ্ব গত ২৪ ঘণ্টায় আরও ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত ৪৯ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে থেকে ৪৪ কোটি ৩ লাখ ৫ হাজার ১৩০ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৫৫ জন। ভারতে শনাক্ত ৬২৭ জন এবং মৃত্যু ৯ জনের। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ৩৩৮ জনের মৃত্যু, রাশিয়ায় ২৮৮ জন, ব্রাজিলে ৮৮ জন, ইতালিতে ১১২ জন, জার্মানিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।