ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১১:০৮:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় তিন লাখ ২৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২০ মে ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ২৪ হাজার ৯১০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৮৬ হাজার ৩৩২ জন। অপরদিকে ১৯ লাখ ৫৮ হাজার ৪৯৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনে বিশ্বের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৮১৩ জন, মৃত্যু হয়েছে ৪৫৮৯ জনের। এছাড়া একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১ হাজারের বেশি রোগী।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৯৩ হাজার ৫৩৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ১৮০ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে রাশিয়া। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ২৮৩৭ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৮০৩ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৭৮ জনের।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজার ৩৪১ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮১৮ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩২ হাজার ১৬৯ জন।

-জেডসি