বিশ্বব্যাপী জলবায়ু জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্ব সংস্থাটির সদস্যরাষ্ট্রগুলোর প্রতি জলবায়ু জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন। শনিবার ‘ক্লাইমেট অ্যামবিশন’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব এসব আহ্বান জানান। এ সময় তিনি প্রতিটি দেশকে কার্বন নিঃসরণ প্রতিশ্রুত মাত্রায় কমিয়ে আনারও আহ্বান জানান। বিবিসি।
প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় সংস্থাটির প্রধান ধনী দেশগুলোর সমালোচনা করে বলেন, ‘জি–২০ দেশগুলো অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার ৫০ শতাংশই জীবাশ্ম জ্বালানি–সংশ্লিষ্ট। এটা গ্রহণযোগ্য নয়। আমরা এসব সম্পদ ব্যবহারের নীতিতে হেঁটে ভবিষ্যৎ প্রজন্মের ওপর ভঙ্গুর এক পৃথিবীতে ঋণের বোঝা চাপিয়ে দিতে পারি না।’ সম্মেলনে ৭০ জনের বেশি বিশ্বনেতা বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে বিশ্বের ৭৫টির বেশি দেশের নেতারা কার্বন নিঃসরণ কমিয়ে আনতে নতুন লক্ষ্যের ঘোষণা দিতে পারেন। এমন ঘোষণা না দিলেও তাদের কাছ থেকে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহযোগিতার ইঙ্গিত দিতে পারেন তারা।
আন্তোনিও গুতেরেস তার ভাষণে সতর্ক করে বলেন, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে বিভিন্ন দেশের বর্তমান প্রতিশ্রুতিগুলো পর্যাপ্ত নয়।
তিনি বলেন, ‘পথ পরিবর্তন না করলে আমরা চলতি শতকেই গড় তাপমাত্রা বৃদ্ধি ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি দেখব, যার পরিণতি হবে ভয়াবহ। এ কারণেই আজ আমি বিশ্বের সব নেতার প্রতি নিজ নিজ দেশে জলবায়ু জরুরি অবস্থা জারির আহ্বান জানাচ্ছি। বায়ুমণ্ডলে কার্বন জমা পড়ার হার শূন্যে নামিয়ে আনার (কার্বন নিউট্রালিটি) লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই জরুরি অবস্থা অব্যাহত রাখতে হবে।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ঐকান্তিক চেষ্টায় ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত হয় প্যারিস জলবায়ু চুক্তি। এই চুক্তি অনুযায়ী দেশগুলো বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে লক্ষ্য নির্ধারণ করে।
উল্লেখ্য, বিশ্বের ৩৮টি দেশ জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। এ পরিস্থিতিতে বিশ্বের সকল দেশকে এমন পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
-জেডসি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









