ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২:২৬:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

বিশ্বভারতীর শতবর্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতার টুইট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

বিশ্বভারতীর শতবর্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতার টুইট

বিশ্বভারতীর শতবর্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতার টুইট

বিশ্বভারতীর শতবর্ষে আজ বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান শুরুর আগে আজ সকালে বিশ্বভারতীর শতবর্ষ উপলক্ষে টুইট করলেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি টুইটে রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে লিখেছেন, ‘‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’’।

রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও দর্শনকে সংরক্ষণ করার কথাও বলেন মমতা।

মমতা লিখেছেন, ‘১০০ বছর হল বিশ্বভারতীর। আদর্শ মানুষ তৈরির পথে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় এক গবেষণার ফসল এই শিক্ষার মন্দির। আমাদের উচিত এই মহান দার্শনিকের চিন্তা ও দর্শনকে সংরক্ষণ করা’।

আজ শতবর্ষপূর্তির অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীর ধনখড় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।

কিছু দিনের মধ্যেই বোলপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। ২৮ ডিসেম্বর তার বোলপুরে পৌঁছনোর কথা। সৌজন্য সাক্ষাতের কথা বলে বিশ্বভারতীর উপাচার্য চিঠি দিয়েছিলেন তাকে।

শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ভার্চুয়ালি থাকার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন অবশ্য রাখেননি মমতা।