বিশ্বে আরও সাড়ে ৭ হাজার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৪৫৫ জনের শরীরে। আগের দিনের তুলনায় মৃত্যু তিন শতাধিক এবং শনাক্ত প্রায় ৪০ হাজার বেড়েছে।
ওয়ার্ল্ডোমিটারস- এর সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৪৯ লাখ ৩৭ হাজার ৫১০ জনে এবং শনাক্ত ২৪ কোটি ২৭ লাখ ৯৩ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় ১ হাজার ৯৯৮ জন মারা গেছেন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৯ হাজার ১২৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ লাখ ৫১ হাজার ৬৯২ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৭৩ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগী ৮০ লাখ ৯৪ হাজার ৮২৫ জনে এবং মৃত্যু ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাজ্যে ১৭৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ১৩৯ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় ১ লাখ ৩৯ হাজার ৩১ জন মারা গেছেন এবং ৮৫ লাখ ৮৯ হাজার ৭৩৭ জন আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৪০১ জন মারা গেছেন। এছাড়া নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৬১০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪ হাজার ৩০৩ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃতের তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশটিতে একদিনে আরও ১৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৬৮২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫২ হাজার ৮৪৪ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৬২ জন, তুরস্কে ২১৪ জন এবং ইউক্রেনে ৪৯৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৪৪৬ জন।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



