ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৪০:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৮০ হাজার, মৃত্যু ৬২২১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে মৃত্যু ৬ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৬৪২ জন। এছাড়া বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৭১ হাজার ৯০৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৩৩৭ জন। মারা গেছেন ৬ হাজার ২২১ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখের বেশি মানুষ।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৪৬ লাখ ৩৪ হাজার ৯৮৫ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫৫ হাজার ২৮৫ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৮৪ হাজার ৯৬৫ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৬ লাখ ১৩ হাজার ৭৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯১ হাজার ৩৭৭ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ২৪ হাজার ৯৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৬ লাখ ৩৯ হাজার ৩৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৭৮৬ জনের এবং সুস্থ হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৯৩ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৪ হাজার ৪৯৯ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮০২ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৩২ হাজার ৯৬০ জন।

-জেডসি