ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৮:০৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

বিশ্বে একদিনে করোনায় সুস্থ ৩৩ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৯ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত থেকে সোমবার একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৩৩ হাজারের বেশি মানুষ। এই তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ৮১১ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৪২ হাজার ২৩৮ জন। স্পেনে এক লাখ ২৩ হাজার ৯০৩ জন। ইতালিতে ৬৮ হাজার ৯৪১ জন। ফ্রান্সে ৪৬ হাজার ৮৮৬ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭২ হাজার ৪৩৯ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ১৭ হাজার ৪০০ জন।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৯৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৩৮ হাজার ১৫১ জন। অপরদিকে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

-জেডসি