বিশ্বে একদিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও করোনা শনাক্তের সংখ্যা কমেছে। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্ব আবার উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ইউরোপের কোনো কোনো দেশ আবার নতুন করে লকডাউনের কথা চিন্তা করছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩৭৬ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৩০ জন।
এর আগের দিন করোনায় বিশ্বে ৬ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়। আর আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ ৬৯ হাজার ৮৩৩ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৯৮৬ জন।
এতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১২ হাজার ৬ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৪৯০ জনে। এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৬০ লাখ ৫১ হাজার ২৪৫ জনে।
রোববার (২৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬১২ জন। এতে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৬৯৫ জন। এছাড়া মৃত্যুর সংখ্যা ৭ লাখ ৯৯ হাজার ৩১২ জন।
একই সময়ে মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা রাশিয়াতে নতুন করে ১২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৫৩১ জন।
অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১৯ জন। এতে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৩৬৮ জন। আর মৃত্যু ৪ লাখ ৬৭ হাজার ৯৭৯ জন।
কয়েক মাস আগেও করোনায় মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করা ব্রাজিলে নতুন করে ৯ হাজার ২৩৩ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৩৬ জনের। এতে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জনে। আর মৃত্যুর সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ২৩৬ জনে।
গত একদিনে জার্মানিতে মৃত্যু হয়েছে ১৭০, তুরস্কে ১৯২, মেক্সিকো ১৬৫, পোল্যান্ডে ৩৭৮, ইউক্রেনে ৫৬৮ ও যুক্তরাজ্যে ১৩১ জনের।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









